. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সহায়তার চেক তুলে দেন এবং গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগকারী এই সেনাসদস্যদের জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আশ্বাস দেন, সরকার ও সেনাবাহিনী সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে এবং তাদের প্রয়োজনীয় দেখভাল করবে। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারীতে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহিদ হন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত। সাক্ষাতের সময় আবু বকর সিদ্দিকের স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা এবং বাবা-মা উপস্থিত ছিলেন। অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

আর্থিক সহায়তার পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে এই দুই শহিদ সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও তাঁদের স্ত্রীদের জন্য চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা প্রদানের কথাও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

1

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

2

ঈদগাঁওয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: আসামি আবুল কালামের মৃত্যুদণ

3

চার মাস ধরে বন্ধ সড়কের সংস্কার, গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল

4

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

5

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

6

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ন

7

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

8

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক ২

9

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

10

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

ইরানে বাড়ছে হামলা, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়ে

12

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

13

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

16

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

19

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

20