. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

কক্সবাজারের উখিয়ার কোটবাজারে অনুমোদন ছাড়াই বেকারি পণ্য তৈরি করে সেগুলোর মোড়কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর লোগো ব্যবহারের অভিযোগে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার ভালুকিয়া সড়কের মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধবিহারসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘পিউরেক্স ফুড প্রোডাক্টশন’ নামের ওই বেকারিকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই ওই কারখানায় কেকসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। পরে এসব পণ্য বিভিন্ন দোকানে সরবরাহ ও বিক্রি করা হতো। পণ্যের স্টিকারে অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগও পাওয়া যায়।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, অনুমোদন ছাড়া পণ্যের স্টিকারে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ

1

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্

2

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

3

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

4

নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

7

শেষ সভার জনসমুদ্রে উখিয়া-টেকনাফে আনোয়ারীর ইনসাফ প্রতিষ্ঠার ঘ

8

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

9

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্ম

10

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

11

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

12

বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, গ্রেপ্তার ৩

13

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

14

কর্ণফুলী টানেল সড়কে ‘রাইড শো’, প্রাইভেট কারের ধাক্কায় আহত ২

15

‘অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে’: রুহুল

16

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

17

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

18

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

19

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

20