. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক

পুলিশের মর্যাদাপূর্ণ পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির।পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ দমন ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন। জাহিদুল কবির কক্সবাজারের পেকুয়ার সন্তান ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৯৮ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাহেদুল কবিরের ইউনিফর্মে পিপিএম পদক পরিয়ে দেন। এর আগেও জাহেদ

বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদক পান।

জাহেদুল কবির পেকুয়া উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আহমদ কবিরের জ্যেষ্ঠ সন্তান। শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এ পরিবারের অন্য সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তাঁর ছোট ভাই জামশেদুল কবির ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং মনিরুল কবির রাশেদ স্বাস্থ্য বিভাগে কর্মরত। তাঁর দুই বোনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের কারণে ওসি জাহেদ নামে পরিচিতি পাওয়া জাহেদুল কবির এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর, চকবাজার, চান্দগাঁও ও বায়েজিদ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিটিএসবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পালনকালে তিনি চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সন্ত্রাসবিরোধী অভিযান এবং অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে একাধিক অপরাধী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে পিপিএম পদক অর্জনের খবরে পেকুয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাহেদুল কবিরকে অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসীর মতে, পেশাগত দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় ইউসুফ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

1

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

2

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

3

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

4

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

5

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

6

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

7

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

8

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

9

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

10

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

11

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

12

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচ

13

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

14

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল

15

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

16

হ্নীলা কাস্টমসঘাটে ৪ লাখ ইয়াবা উদ্ধার

17

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

টানা বৃষ্টিতে কক্সবাজারে বন্যার শঙ্কা, পাহাড়ধস এড়াতে নিরাপদ

20