. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাম্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কক্সবাজার থেকে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
ব্রাম্মণবাড়িয়ায় ছাত্র-জনতার মিছিলে হামলা মামলার আসামি আড়াইসিধা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আবু সায়েম মিঠু মোল্লা’কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন।

গ্রেপ্তার মো. আবু সায়েম মিঠু মোল্লা (৫৬) ব্রাম্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আবু মোল্লার ছেলে। তিনি একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট সকালে আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় ছাত্র-জনতার মিছিলে আবু সায়েম মিঠু মোল্লার নেতৃত্বে একদল সশস্ত্র দূর্বৃত্ত নির্বিচারে গুলি চালায়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারি গুলিবিদ্ধ সহ নানাভাবে আহত হয়। পরে ওই ঘটনায় ২০ আগস্ট হাসান মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তার আবু সায়েম মিঠু মোল্লা ওই মামলার এজাহারঙূক্ত আসামি।

মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকায় ব্রাম্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় দায়ের মামলার এক আসামি অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল পর্যটন জোনে সড়কে ঘুরাঘুরির সময় দেখতে পেয়ে ঘিরে ফেলে। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামি কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে পুলিশ তাকে ধৃত করতে সক্ষম হয়। 

ওসি জানান, শুক্রবার রাতে আসামি ইউপি চেয়ারম্যান আবু সায়েম মিঠু মোল্লাকে গ্রেপ্তারের পর আশুগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরে শনিবার বিকালে আসামিকে আশুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২১৫ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উ

2

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

3

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

4

জেলা ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানো

5

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১,

6

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

7

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

8

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

9

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

10

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

11

ঘুমধুম সীমান্তে ৬ কোটি টাকার ২ লাখ ইয়াবা উদ্ধার

12

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শ

13

কক্সবাজারকে সিটি করপোরেশন করার পরিকল্পনা, ২০২৬ সালের মধ্যে ম

14

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

15

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের ব

16

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন

19

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

20