. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামুতে ডাম্পারের ধাক্কা দুই কন্যাশিশুর মৃত্যু

রামু প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বেপরোয়া গতির একটি ডাম্পারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কক্সবাজার–টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলী দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কন্যাশিশু হলো খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া এলাকার মাওলানা ফরিদ আহমদের মেয়ে বুশরা বিনতে ফরিদ (৭) এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া (মনি) (১৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে লিংক রোডমুখী একটি ডাম্পারের সঙ্গে উখিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই কন্যাশিশুর মৃত্যু হয়।

দুর্ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনায় দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

1

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

2

মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের

3

চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে: তারেক র

4

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

5

চকরিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু: প্রশাসনের অভিযানে ৭

6

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

7

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

8

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

9

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

10

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

11

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

12

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

13

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

14

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

15

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

16

নতুন জালেম রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

17

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

18

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহ

19

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

20