. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এবং স্লুইসগেট দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বেড়িবাঁধ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এই সফর শুরু হয়। পরে সকাল ১০টার দিকে কুতুবদিয়া দ্বীপের বিভিন্ন এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি।

দুপুর ১২টার দিকে পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা ও সোনালী বাজার এলাকার স্লুইসগেট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় মগনামা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ঘাটের ইজারাদার নুরুল ইসলাম মন্ত্রীকে মগনামার বিভিন্ন বেড়িবাঁধ ও স্লুইসগেটের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উপকূলীয় এলাকার বেড়িবাঁধ ও স্লুইসগেট সংস্কার ও পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে পেকুয়া-কুতুবদিয়ার উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে এবং বিভিন্ন সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, বেড়িবাঁধ ও স্লুইসগেট সংস্কার এবং পুনর্নির্মাণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ নিয়মিত তাগাদা দিচ্ছেন। এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এর ধারাবাহিকতায় পেকুয়া ও কুতুবদিয়ার সমস্যাগুলো সরেজমিনে দেখতে তিনি নিজেও এসেছেন।

ফরহাদ হোসেন বলেন, যেখানে সংস্কার প্রয়োজন, সেখানে সংস্কার করা হবে। আর যেখানে পুনর্নির্মাণ প্রয়োজন, সেখানে পুনর্নির্মাণ করা হবে। আশা করছি, দ্রুত এসব কাজ শুরু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার মানুষের জীবন জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ ও কার্যকর স্লুইসগেট গুরুত্বপূর্ণ। এসব অবকাঠামো ঠিক থাকলে উপকূলের মানুষ নির্বিঘ্নে লবণ ও মৎস্য চাষসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গ্রামীণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে কাজ করছে। উপকূলীয় মানুষের স্বার্থে বেড়িবাঁধ ও স্লুইসগেট নির্মাণ ও সংস্কারের কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহাফুজ্জুল্লাহ ফরিদ, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

1

মানব পাচার ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ইউএনওর

2

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

3

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

4

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

5

রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

6

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শ

7

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

8

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

9

সমিতিপাড়ায় সেলুনকর্মী সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ

10

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

11

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

12

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর: মালয়েশিয়া

13

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

14

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

15

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

16

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

17

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

18

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

19

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অব

20