. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কক্সবাজারে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল পাঁচটায় কক্সবাজার সদর মডেল থানার আয়োজনে শহীদ সুভাষ হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান। শুরুতে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার কমিউনিটি পুলিশের নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামীম কবির, কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, উপদেষ্টা অধ্যাপক আক্তার চৌধুরী ও নুরুল ইসলাম হেলালী।

এ ছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, কমিউনিটি পুলিশিংয়ের পৌরসভা কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আমানুল হক আমান বক্তব্য দেন।

বক্তারা বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, স্থানীয় পর্যায়ে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করা হবে।

সভায় কমিউনিটি পুলিশের পৌরসভা ও সদর উপজেলা কমিটির সদস্য, পুলিশ সদস্য, রাজনৈতিক কর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

1

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

2

‘অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে’: রুহুল

3

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

4

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

5

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

6

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

7

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

10

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

11

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ, কারণ জানালেন নিজেই

12

হ্নীলায় মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ছে দোকান ও শোরুম

13

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

14

টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

15

জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, খবর শুনে মায়

16

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

17

হ্নীলা কাস্টমসঘাটে ৪ লাখ ইয়াবা উদ্ধার

18

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

19

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্

20