. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের

বৈষম্যহীন রাষ্ট্র ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে তরুণ সাংবাদিকদের অন্যতম প্ল্যাটফর্ম ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, কক্সবাজার নিউজ ডটকমের বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হাসান উজ্জ্বল, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, আমার দেশ পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান মানিক, জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজারের সভাপতি নুরুল আমিন হেলালী, ঈদগাহ রশিদ আহমদ কলেজের প্রভাষক আনিছুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোবারক সাঈদ, এডভোকেট এস কে ফারুকী, এনসিপি নেতা রহিম চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদুল ইসলাম, সোহেল রানা, ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ এবং নুরুল হুদা মাল্টিমিডিয়া।

বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাব ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সামনে আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় পেশাদারিত্ব, নৈতিকতা ও জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন ক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনছুর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বজলুর রহমান, সদস্য ইসতিয়াক হাদি, আবু বকরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বর্ষসেরা প্রতিবেদক হিসেবে ইসতিয়াক হাদিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আজিজুর রহমান রাজুকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

1

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

2

রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বা

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

কক্সবাজারে হঠাৎ এলপিজির দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে গ্রাহকরা

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য: সালাহউদ্দিন আহমদ

9

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

10

কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র ক

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

13

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

14

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

15

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

16

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

17

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

20