. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা

উখিয়া প্রতিনিধি

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে উখিয়ার কুতুপালং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনজনকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার অভিযানটি পরিচালনা করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। এ সময় বাজারে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের বিক্রয়মূল্য এবং ব্যবসায়িক কাগজপত্র যাচাই করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনিয়মের অভিযোগে তাৎক্ষণিকভাবে তিনজনকে অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে রমজানকে কেন্দ্র করে কেউ অতিরিক্ত মুনাফা আদায় না করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, “রমজান মাসে নিত্যপণ্যের দাম যেন অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে আমরা নিয়মিত বাজার তদারকি করছি। ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য এবং বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

1

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

2

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

3

খারাংখালী সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার

4

কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ

5

ছুটির দিনে পাহাড়ের টানে আলীকদমে পর্যটকের ঢল, মুখর প্রকৃতির র

6

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

7

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

8

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়

9

কক্সবাজার সিটি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

10

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

11

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

12

ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত

13

লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত

14

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

15

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

16

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

17

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

18

নির্বাচন ও গণভোট/ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

19

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

20