. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনের ওপর নৃশংস হামলা, ১৮ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য (এমইউপি) নুরল আমিনের ওপর নৃশংস হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই বর্বরোচিত হামলায় তার ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​সোমবার রাতে উখিয়া থানায় ভুক্তভোগী নেতার ছোট ভাই নুরুল আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলায় রফিক উদ্দিন, সরওয়ার কামাল, আলমগীর, মোস্তাক আহমদ, হেলাল উদ্দিন, মো. ইউছুপ, মো. নুরুল আকতার, মিজানুর রহমান, রিফাত আল মোহাম্মদ নিশান, নুরুল হাকিম মনু ও মোসহাব্বিরসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তাজনিমার খোলা পাড়ার ১৯নং ক্যাম্পের চেকপোস্টের সামনে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্রশস্ত্র, চাইনিজ কুড়াল, কিরিচ, ছোরা, লোহার হাতুড়ি ও রড নিয়ে নুরল আমিন ও মিজানুর রহমানের ওপর এই হামলা চালানো হয়।

​আসামিদের এলোপাতাড়ি কোপ ও মারধরে নুরল আমিনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলায় তার ডান চোখ চিরতরে নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ৫টি দাঁত ভেঙে যায়। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা নুরল আমিনকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সবশেষ চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানেও তার অবস্থা শংকামুক্ত নয়।

এদিকে ঘটনার পরপরই তৎপর হয়ে ওঠে আইনৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রবিবার রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না: মোদী

1

হাসিনাসহ আ.লীগ নেতাদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের উদ্যো

2

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপ

3

কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না সাপ্লিমেন্টারি

4

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

7

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

8

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

9

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে

10

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

11

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

12

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

13

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

14

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

15

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

16

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

17

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

18

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

19

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না—রাষ্ট্রদূত ব্রেন্ট

20