. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঈদ সামনে এলেই জমে ওঠে কেনাকাটার বাজার। আর সেই ভিড়ের সুযোগে কোথাও যেন অতিরিক্ত দাম, আবার কোথাও নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না হয় সেই লক্ষ্যেই কক্সবাজারের শপিংমলগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার শহরের বিভিন্ন শপিংমল ও প্রসাধনী সামগ্রীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক হাসান আল মারুফ। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রসাধনী সামগ্রীর প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রসাধনী দোকানের পাশাপাশি কাপড় ও জুতার দোকানেও তদারকি করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং বৈধ স্টিকার ছাড়া পণ্য বাজারজাত না করার বিষয়ে সতর্ক করা হয়।

হাসান আল মারুফ বলেন, ঈদকে সামনে রেখে বাজারে যাতে কেউ অতিরিক্ত দাম নিতে না পারে বা মেয়াদোত্তীর্ণ, স্টিকারবিহীন ও অবৈধ পণ্য বিক্রি করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে পাহাড়ি ঢলের বন্যায় কৃষক সর্বস্বান্ত, ক্ষতির পরিমাণ ক

1

এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

2

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

3

নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল

4

রামুতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

5

শকুন ও সভ্যতা - জি এম ইশরাফ উদ্দিন

6

অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

7

টেকনাফে বাসচাপায় ২ জনের মৃত্যু, আহত ৮

8

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ, কারণ জানালেন নিজেই

9

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপ

10

আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন

11

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, কক্সবাজারের রোহিঙ্গা-প্রভাবিত এলা

12

একে অপরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিলো ভারত-পাকিস্তান

13

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়

14

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

15

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

16

রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ

17

রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা

18

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

19

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

20