. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত্যা’

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় সাফিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর মারধরে তাঁর মৃত্যু হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহের গলায় ফাঁস দেওয়া হয়। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার (২৯ জুলাই) দুপুরে মনিপুর এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাফিয়া খাতুন মিঠাছড়ি এলাকার বাসিন্দা আমির হোসাইনের মেয়ে। তিনি মনিপুর এলাকার মোহাম্মদ হোসেন (প্রকাশ বেইক্কা)-এর ছেলে হামিদের স্ত্রী। তাঁদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে।

নিহতের মামা মো. খালেকের দাবি, মোবাইল ফোনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামিদ সাফিয়াকে মারধর করেন। এতে তাঁর মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের জন্য গলায় ফাঁস দেওয়া হয়।

তিনি আরও বলেন, সাফিয়ার অবস্থা গুরুতর হলে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে শাপলাপুর বাজারের এক পল্লী চিকিৎসকের চেম্বারে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বামীর মা ও বোন মরদেহ রেখে চলে যান বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্বামী হামিদ ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে তাঁরা বাড়িতে নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

1

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

2

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্

3

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

4

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

5

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

8

নাফ নদীতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে টেকনাফে যুবকের পা বিচ্

9

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

10

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

11

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

12

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

13

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

14

জেলার দশম উপজেলা মাতামুহুরী

15

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

16

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

17

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে

18

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

19

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

20