. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসে সড়কের ওপর মাটি পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে পাহাড়ের একটি বড় অংশ ধসে সড়কের ওপর পড়ে। এতে পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

পাহাড়ের মাটি সড়কের ওপর ছড়িয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা ধরে সড়কটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, ধসে পড়া পাহাড়ের ওপরের দিকে আরও একটি অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেটিও যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন, পাহাড় কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ না থাকায় এ ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। পাহাড়ধসের সম্ভাব্য ঝুঁকি কমাতে প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, খবর পাওয়ার পরপরই সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে দ্রুত মাটি অপসারণ করা হচ্ছে। শিগগিরই সড়কটি যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা: ‘জুলাই আন্দোলনে সমর্থনের ক

1

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ পুল

2

ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন

3

গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে নেওয়া হলো ঢাকায়

4

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

5

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

6

গর্জনিয়ায় মাদক, জুয়া, অস্ত্র ও চোরাচালানবিরোধী র‌্যালি-সমাবে

7

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

8

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস

9

টেকনাফে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

10

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

11

জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানীর স্মৃতি সরিয়ে ফেলার অভিযো

12

টানা বৃষ্টিতে কক্সবাজারে বন্যার শঙ্কা, পাহাড়ধস এড়াতে নিরাপদ

13

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

14

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

15

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

16

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

17

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

18

মায়ের ইন্তেকালের ৯ দিনের মাথায় পিতৃহারা মাওলানা ইমতিয়াজ উদ্দ

19

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

20