. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা জেনোসাইড মামলায় আইসিজের রায়কে ‘অন্যায়’ বলল মিয়ানমার

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে জেনোসাইড চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে।

তবে আদালতের এই রায় প্রত্যাখ্যান করে একে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক সরকার। রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। 

শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, আইসিজের এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়। তার দাবি, মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি ন্যায়সংগতও নয়।’

গাম্বিয়ার দায়ের করা মামলার প্রায় সাত বছর পর এ রায় ঘোষণা করল আইসিজে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই আদালত কোনো রাষ্ট্রকে জেনোসাইডর দায়ে দোষী সাব্যস্ত করল।

নাৎসি হলোকাস্টের পর এটি চতুর্থ ঘটনা, যেখানে কোনো আন্তর্জাতিক আদালত জেনোসাইড প্রমাণের জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড পূরণ হয়েছে বলে সিদ্ধান্ত দিয়েছে।

আদালতের বিচারকরা তাদের পর্যবেক্ষণে বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের ব্যাপকভাবে হত্যা করেছে। এ ছাড়া রোহিঙ্গা নারীদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা চালানো হয়েছে। একই সঙ্গে শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া ও ধ্বংস করা হয়েছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার।

দেশটির সংঘাত ও সহিংসতার কারণে তাদের দুর্ভোগ এখনো অব্যাহত রয়েছে। অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে মানবেতর জীবনযাপন করছে।
রায়ে বলা হয়েছে, মিয়ানমারকে তাদের অপরাধের জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। এ ছাড়া মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের বিশাল শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত হাজারো রোহিঙ্গা এই রায়কে স্বাগত জানিয়েছে। তবে কবে নাগাদ তারা নিজেদের বাড়িতে ফিরতে পারবে, তা এখনো অনিশ্চিত। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে রায় দেয়। আদালতের রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার ক্ষমতা সীমিত।

আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর মিয়ানমারের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশের পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তাদের ৫০০ দিনেরও বেশি সময় কারাবন্দি রাখা হয়েছিল। 

রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা এর আগেও বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

1

নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল

2

টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

3

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

4

পরীক্ষায় ভালো ফল, ছেলের আবদার পূরণে আড়াই কোটির বিএমডব্লিউ উপ

5

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার মামুন ত

6

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

7

পেকুয়ায় বন্যার্তদের পাশে চিকিৎসকদের মানবিক উদ্যোগ

8

ফ্রি ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি, আবেদন করবেন যেভাবে

9

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে আগুন

10

পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্

11

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

12

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

13

লামায় তিন কিশোরী নিখোঁজ, সন্ধান মেলেনি এখনো

14

চকরিয়ায় গরুর মাংসে ওজন ও মূল্য কারচুপি, ১০ হাজার টাকা জরিমান

15

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

16

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

17

কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না সাপ্লিমেন্টারি

18

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

19

রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

20