. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় ও মো. আমানউল্লাহ আমান। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে পৃথকভাবে দুটি কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে সংসদে তা গ্রহণ করা হয়।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি পুনর্গঠন

অন্যদিকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

চিফ হুইপ মো. নুরুল ইসলামের পুনর্গঠনের প্রস্তাব সংসদে গ্রহণের পর গয়েশ্বর চন্দ্র রায়কে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার।

সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটির নিয়োগ, গঠন, কাজ ও দায়িত্ব পালনের জন্য সংসদ সদস্যদের সমন্বয়ে এই স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

এর ফলে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দুই স্থায়ী কমিটির নেতৃত্বে এলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

1

খারাংখালী সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার

2

ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্

3

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

4

জনগণ ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: পেকুয়ায় ইশরাক

5

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

6

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

7

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

8

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই

9

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

10

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ১৫ আগস্ট বিএনপির দোয়া-মিলাদ

11

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

12

গর্জনিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহিববুল্লাহকে

13

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

14

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

15

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদ

16

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ: তিন ঘন্টাও হয়নি

17

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

18

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

19

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

20