. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদালত প্রাঙ্গণে

কক্সবাজারের পেশাজীবী সংগঠন কক্সবাজার জেলা আইনজীবী সমিতি–এর ২০২৬ সালের নির্বাচন আগামীকাল ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দুটি কেন্দ্রে ১৭টি পদে ভোটাধিকার প্রয়োগ করবেন আইনজীবীরা।

এবারের নির্বাচনে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা আইনজীবীদের প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ ছলিমুল মোস্তফা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী।

অন্যদিকে সাধারণ আইনজীবী প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৃথক একটি প্যানেলে আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীরাও নির্বাচনে অংশ নিয়েছেন।

২০২৫ সালের নির্বাচনে ভোটার ছিলেন ৯১৮ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

সমিতির ইতিহাসে এবারই প্রথম রমজান মাসে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় আদালতপাড়া সরগরম। ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব আইনঅঙ্গনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইক্যংয়ে প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াব

1

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জেলের মরদেহ উদ্ধ

2

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

3

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিদায় নিলেন মো. আসাদুজ্জামান

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট

6

এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহ

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

9

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহ

10

টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ইয়াবা উ

11

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

12

মানব পাচার ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ইউএনওর

13

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত

14

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

15

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

16

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

17

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

20