. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতসহ সমমনা দলগুলোর সঙ্গে জোটের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলের সংখ্যাগরিষ্ঠ সম্মতির মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে পরাজিত আধিপত্যবাদী শক্তি এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচাল করতে। তারা চাইছে জুলাই প্রজন্ম শেষ করে দেওয়ার জন্য।

এনসিপির আহ্বায়ক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি ও পরিকল্পনা করে যাচ্ছিল। আমরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের দলের পক্ষ থেকে এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরো দুই দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম, এই ৩ দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার মধ্য নিয়ে নির্বাচনি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল

1

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

2

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

3

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

4

হ্নীলায় মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ছে দোকান ও শোরুম

5

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

6

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

7

মাদকের টাকা জোগাড়ে মেয়েকে বিক্রির অভিযোগ, ৯৯৯-এ ফোনে শিশুকে

8

শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

9

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউ

10

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

11

শাহপরীর দ্বীপ ঘাট থেকে ধরে নিয়ে সাংবাদিক আরফাত সানিকে ফাঁসা

12

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

13

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপ

14

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

15

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

16

আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত

17

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

18

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা

19

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

20