. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। এই শক্তি কেবল সংকীর্ণ নির্বাচনী রাজনীতিতে নয়, বরং বাংলাদেশ ও জাতি পুনর্গঠনের কাজে ব্যবহার করতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় সদ্য প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আন্দোলন-সংগ্রামে তিনি অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। ব্যক্তিজীবনে তিনি স্বামী ও সন্তান হারালেও এ দেশের মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। আমরা যতদিন বেঁচে থাকব, তার এই ত্যাগ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া খালেদা জিয়া পেয়েছেন। সারাবিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাগুলোর একটি তার নসিব হয়েছে, যা প্রমাণ করে এ দেশের মানুষ তার ওপর কতটা আস্থা ও বিশ্বাস রাখতেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরদিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

1

‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের

2

অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ

3

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

4

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

হোয়াইক্যংয়ে প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াব

7

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে: ত

8

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

9

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

10

এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

11

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

12

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

13

বন্ধুর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের তারেকের

14

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জেলের মরদেহ উদ্ধ

15

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

16

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

17

জেলার দশম উপজেলা মাতামুহুরী

18

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ

19

প্রবাসীদের এনআইডি সংশোধনে শিথিল হচ্ছে প্রক্রিয়া

20