. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-১০। সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৯৬৮টি ইয়াবা, তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।

র‍্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মুঠোফোন ও একটি ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

র‍্যাবের অধিনায়ক বলেন, উদ্ধার করা কাঁচামালগুলোর অনেকগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিরা এসব উপাদান ব্যবহার করে ইয়াবা উৎপাদনের পদ্ধতি তৈরি করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাঁচামাল সংগ্রহ ও ইয়াবা উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার চারজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। তাঁরা প্রায় দুই বছর ধরে ইয়াবা তৈরির সঙ্গে যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

মোহা. আসাদুজ্জামান আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঢাকায় আরও কয়েকটি ইয়াবা তৈরির কারখানা থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। চক্রটি কামরাঙ্গীরচর ও পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করত।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

1

কক্সবাজার ৩ ও ৪ আসনে ১০ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ১ জনের

2

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

3

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বে

4

সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ

5

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

8

তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার ছুটি ঘোষণা

9

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

10

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

11

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

12

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক

13

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

14

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

15

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল

16

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

17

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্

18

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

19

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

20