. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা, মানতে হবে পুলিশী নির্দেশনা

থার্টি ফার্স্টকে কেন্দ্র করে সমুদ্র শহর কক্সবাজারে দেখা যায় পর্যটকের ঢল। তবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দেশ। শোক পালনের অংশ হিসেবে তারকামানের হোটেল গুলো তাদের থার্টি ফার্স্টে নাইটের আয়োজন বাতিল করেছে বলে জানা গেছে।

তাছাড়া সমুদ্র সৈকতে বা উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি নেই এ বছর।

থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার জেলার সকল বার বন্ধ থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সৌমেন মন্ডল। এছাড়াও কোন হোটেল কিংবা রিসোর্টে কোনভাবে যেন মাদকদ্রব্য ব্যবহার না হয় সেজন্য টিম গঠন করা হয়েছে তারা মাঠে থাকবে বলে জানান তিনি।

এদিকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, থার্টি ফার্স্ট নাইটে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, থার্টি ফার্স্ট নাইট ঘিরে বিশেষ নজরদারি রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় পটকা, আতশবাজি, ফানুস, উন্মুক্ত স্থানে গান বাজানা,জয় রাইড, উচ্চগতিতে গাড়ী চালাতে জেলা পুলিশের পক্ষ থেকে নিষেধ করে নির্দেশনা জারি করা হয়েছে বলে তিনি জানান।

তবে এবছর আশানুরুপ পর্যটক নেই বলে দাবী করে কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন,হোটেল মোটেলের রুম ৫০ শতাংশ এখনো খালি রয়ে গেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রতি তারকা হোটেল গুলো ত্থার্টি ফাস্ট নাইটের আয়োজন বন্ধ থাকবে। তবে পর্যটক সমাগম থাকবে।সবমিলিয়ে ইংরেজী বর্ষ বিদায় ও বরনে লক্ষাধিক পর্যটকের সমাগম থাকবে বলে প্রত্যাশা করছেন পযটন সংশ্লীষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে নিহত ১,

1

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

2

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

3

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

4

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

5

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

6

রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র–গোলাবারুদ উদ্ধার, না

7

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর ১১ দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনু

10

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

11

এ+ পাওয়া শিক্ষার্থীসহ উত্তীর্ণদের সংবর্ধনা দিল নুরুল আবরার ফ

12

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উন্নয়ন, শান্তি ও সম্প্রীত

13

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ

16

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

17

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

18

বিশ্ববাজারে আরো বাড়ল সোনার দাম

19

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

20