. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক মতামত ও মন্তব্যকে কেন্দ্র করে এক যুবককে মারধর, ছুরিকাঘাতের চেষ্টা, অপহরণ, আটকে রেখে নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে এ ঘটনায় মামলা দায়ের করেন মোহাম্মদ ইমাম হোসেন (৩২)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে মোহাম্মদ ইমাম হোসেনের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়, গত ৯ ও ১০ জুলাই ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীরকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে দুটি পোস্ট দেন ইমাম হোসেন। পরে ১৭ জুলাই ‘ফটিকছড়ি জামায়াতে ইসলামী প্রচার বিভাগ নামের একটি ফেসবুক পেজে দলটির ভোট কমে যাওয়ার কারণ নিয়ে একটি মন্তব্য করেন। এর জেরে আসামিরা তার ওপর ক্ষুব্ধ হয়ে হামলার পরিকল্পনা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের প্রধান ফটকের সামনে ইমাম হোসেনকে ঘিরে ধরে মারধর করা হয়। একপর্যায়ে প্রধান আসামি ইব্রাহিম খলিল ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে ডান হাতে রক্তাক্ত জখম হন।

অভিযোগে বলা হয়, হামলার সময় দ্বিতীয় আসামি গিয়াস উদ্দীন রুবেল বাদীর পকেটে থাকা ৫ হাজার টাকা নিয়ে যান। পরে তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে চোখ বেঁধে অপহরণ করে ফটিকছড়ি জামায়াতে ইসলামীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন, জিজ্ঞাসাবাদ এবং ভয়ভীতি দেখানো হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। পরে ২১ জুলাই রাত প্রায় ৩টার দিকে মামলা করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বাদী জানান, মুক্তি পাওয়ার পর তিনি ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

1

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

2

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

3

যত বড় রাজনৈতিক নেতাই হোক, ধর্ষণ মামলা প্রত্যাহার হবে না: আইন

4

চট্টগ্রাম মহানগরে আতঙ্কের নাম ‘ডেভিড ইমন’

5

রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বা

6

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

7

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

8

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

9

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

10

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

11

একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের রুখে দেওয়ার: গোলাম পরওয়া

12

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

13

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

14

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

15

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

16

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

17

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার দেওয়ালধসে ৪ শিক্ষার্থীর মৃ

18

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

19

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

20