. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

উখিয়ায় সাংবাদিকদের ওপর বিএনপি সভাপতি সরওয়ারের জুলুম’ শিরোনামে ‘অগ্রযাত্রা প্রতিদিন বিডি’ ফেসবুক পেইজে প্রকাশিত ফটোকার্ড ও ভিডিও কনটেন্টকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উখিয়া প্রেসক্লাব।

প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, মনোনয়ন ফরম কেড়ে নেওয়া, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কিংবা পছন্দের ব্যক্তিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বসানোর যে অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। গঠনতন্ত্র ও নিয়মনীতি অনুসরণ করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সম্মানিত সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেসক্লাবের আইন উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরীর সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সংবাদে উল্লেখিত ফারুক আহমেদ ও কাজী বাচ্চু—উভয়েই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে একই পদে দুই ব্যক্তিকে ‘পছন্দের লোক’ হিসেবে বসানোর কোনো সুযোগ নেই। তাই এ অভিযোগও সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন।

প্রেসক্লাব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পেইজ কর্তৃপক্ষকে প্রকাশিত মিথ্যা তথ্য প্রত্যাহার করে প্রকৃত ঘটনা যাচাইপূর্বক সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদ বা কনটেন্ট প্রকাশের আগে তথ্য যথাযথভাবে যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

1

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

2

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

টেকনাফে বাসচাপায় ২ জনের মৃত্যু, আহত ৮

5

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা

6

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

7

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্র

8

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

9

রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

10

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

11

বাঁশখালীর উন্নয়নে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

12

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার

13

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা: ‘জুলাই আন্দোলনে সমর্থনের ক

14

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেল

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

17

খালা বেলি ও খালু এরশাদের ইয়াবা পাচার করছিলো কলেজ ছাত্রী শরীফ

18

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

19

ঘুমধুম সীমান্তে চোরাচালান, বিজিবির হাতে মিয়ানমারের নাগরিকসহ

20