. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

টেকনাফ প্রতিনিধি

মিয়ানমারের সংঘাতের কারণে প্রায় এক বছর বন্ধ থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বন্দর এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি গুদামে থাকা পণ্যসহ স্থলবন্দরের সার্বিক অবস্থা ঘুরে দেখেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদী সংলগ্ন স্থলবন্দরে পৌঁছে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “স্থলবন্দর পুনরায় সচল করতে কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ী, বিজিবি, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড-সহ সব অংশীজনের সমন্বয়ে জনগণের দাবির প্রেক্ষিতে কার্যক্রম চালু করা হচ্ছে।”

তিনি আরও জানান, বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমেই সীমান্ত বাণিজ্য পরিচালনার চেষ্টা চলছে এবং সেই লক্ষ্যেই টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান বলেন, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও আগে কিছু নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা ছিল। বর্তমানে পণ্য আমদানি-রপ্তানিতে বড় কোনো বাধা নেই এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কার্যক্রম সচল করার প্রক্রিয়া চলছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম এবং কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। নাফ নদীর মিয়ানমার অংশে নৌযান চলাচল নিয়ন্ত্রণের কারণে গত বছরের এপ্রিল থেকে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। আরাকান আর্মির চাঁদা দাবির প্রেক্ষিতে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত স্থগিত করে। এতে শতাধিক আমদানি-রপ্তানিকারক ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে ৬ এপ্রিল পর্যন্তও মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই

1

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

2

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তা

3

অর্থ আত্মসাৎ এনসিপি নেতা গ্রেপ্তার

4

কক্সবাজারে ‘গানে গানে জুলাই’, অংশ নিল দুই শতাধিক শিশু

5

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

6

সায়মুন সংসদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

7

কক্সবাজার আসছেন তারেক রহমান

8

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

9

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

10

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

11

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

12

আওয়ামীলীগ ভারতের দল,ভারতীয় সেবাদাস সরকার ছিলো-চকরিয়ায় সালাহউ

13

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

14

টেকনাফে বিদেশি অস্ত্র উদ্ধার, ৩২৭ গুলিসহ রোহিঙ্গা নারী আটক

15

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

16

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

17

স্থগিত সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

18

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

19

নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা

20