. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০০০ ইয়াবা, ৩ কারবারি আটক

রামু রাবার বাগান এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকার থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আটক রয়েছে তিন কারবারি।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০ টার দিকে অভিযানটি চালানো হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা চৌদ্দগ্রাম শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়নগঞ্জের রূপগঞ্জ পশ্চিম কায়েতপাড়া ইউপির পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সুরুজের মেয়ে সিমা ইসলাম (২২) ও ঢাকা মীরপুর-১ দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।

কক্সবাজার নিউজ-সিবিএনকে এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।

তিনি বলেন, বুধবার সকালে কক্সবাজার শহর থেকে ব্যক্তিগত গাড়ী যোগে সংঘবদ্ধ চক্রের কতিপয় লোকজন মাদক চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে রামুর রাবার বাগান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অবস্থান নিয়ে চট্টগ্রামমুখি যানবাহনের প্রতি নজরদারি শুরু করে। এক পর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা একটি প্রাইভেট কার সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেয়া হয়। এতে গাড়ীটির চালক নির্দেশনা অমান্য করে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ীটি জব্দ করতে সক্ষম হয়।

সোমেন মন্ডল সিবিএনকে জানান, আটকের পর চালকসহ গাড়িতে থাকা দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজনের পরিচয় দেয়। তাদের কথাবার্তায় সন্দেহ করে অভিযানকারীরা।

এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিলে পরিচয়ের সত্যতা পাওয়া যায়নি। এসময় গাড়ীটি তল্লাশী চালিয়ে ড্যাশবোর্ডের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের ইন্সপেক্টর মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে আটক ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় নিয়মিত মামলা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

1

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

2

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

3

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

4

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

5

মেরিন ড্রাইভের ভাঙ্গন পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

6

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস

7

খালা বেলি ও খালু এরশাদের ইয়াবা পাচার করছিলো কলেজ ছাত্রী শরীফ

8

ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত

9

পেকুয়ায় অবৈধ বাঁধ অপসারণ: স্বস্তিতে ১০ হাজার মানুষ

10

রোহিঙ্গা সংকট অর্থনীতি ও পরিবেশে বড় চাপ তৈরি করছে: সেনাপ্রধা

11

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

12

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

13

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

15

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

16

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

17

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

18

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

19

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

20