. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মায়ের মৃত্যু

রামুর খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মায়ের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা।

স্থানীয়রা জানান, জায়গা দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ছোটনের বসতবাড়িতে এসে একই এলাকার ফরিদুল আলমের পুত্র শ্রমিকলীগ নেতা জহির আলম কালু ও তার পরিবারের লোকজনসহ অনেকে এসে অতর্কিত দা, কিরিচ, কোদাল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত করে রেহেনা আক্তার কে।ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। আজ সকালে কালু বিরোধপূর্ণ জায়গায় গেলে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় কালুর হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা বেগমকে মাথায় কোপ দেয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এবিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঘাতক জহির আলম কালু খুনিয়াপালং ইউনিয়নের ১নম্বর শ্রমিকলীগের সভাপতি বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের ব

1

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

2

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান,৭৬ হাজার টাকা জরিমানা

3

খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর নয়: মাতামুহুরীতে স্বরাষ্ট্রমন

4

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

7

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

8

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ-দোষারোপের র

9

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্

10

বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের

11

রামুতে ভাবগাম্ভীর্যে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত: শিক্ষার্থীদের প

12

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

13

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

14

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বে

15

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর, বিদ্যুৎ ও জ্বালানি

16

মহেশখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আল

17

পেকুয়ায় সড়ক বন্ধ করে ট্রাকে লবণবোঝাই: ট্রাকচালককে জরিমানা

18

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

19

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

20