. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর, বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্প ঘুরে দেখলেন

মহেশখালী প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত সফরে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি ঘুরে গেছেন। এ সময় তিনি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বর্তমান উৎপাদন পরিস্থিতি, জ্বালানি সরবরাহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের স্থানও পরিদর্শন করেন।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে হেলিকপ্টারে করে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য আলমগীর ফরিদ এবং কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে হেলিকপ্টার থেকে নামেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সূত্রে জানা যায়, সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার গুলশানের বাসা থেকে রওনা হয়ে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে মাতারবাড়ির উদ্দেশে রওনা হন।

মাতারবাড়ি পৌঁছে প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবনে যান। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বিদ্যুৎকেন্দ্রের বর্তমান উৎপাদন পরিস্থিতি, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, প্ল্যান্ট পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা, সংশ্লিষ্ট অবকাঠামো এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

দেশের গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎকেন্দ্রটি শতভাগ দেশীয় প্রকৌশলী ও জনবল দিয়ে পরিচালিত হচ্ছে জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং তাঁদের দক্ষতার প্রশংসা করেন।

বৈঠক শেষে বিদ্যুৎকেন্দ্র এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি নিমগাছ রোপণ করেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) প্রস্তাবিত প্রকল্পের স্থান সরেজমিনে পরিদর্শনে বের হন তিনি। এ সময় ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প, এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পেট্রোকেমিক্যাল প্রকল্প, নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থান, এলপিজি, এলএনজি ও কয়লা টার্মিনাল-সংশ্লিষ্ট অবকাঠামো, কয়লা জেটি এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর-সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন।

এ ছাড়া প্রস্তাবিত ৩ ও ৪ নম্বর কোল পাওয়ার প্ল্যান্টের স্থান এবং প্রস্তাবিত অস্থায়ী এলপিজি জেটিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর মহেশখালী সফরে জনসাধারণের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি না থাকলেও ভোর থেকেই দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটক, স্থানীয়ভাবে ‘সেলফি গেট’ নামে পরিচিত এলাকায় জড়ো হন। বিভিন্ন প্রকল্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মূল ফটকের কাছে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি ও অবকাঠামো ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমন্বিত জ্বালানি পরিকল্পনা, জ্বালানি উৎসের বৈচিত্র্য, অর্থনৈতিক সক্ষমতা ও পরিবেশগত প্রভাব এবং জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পরে দুপুর ১টা ৫ মিনিটে হেলিকপ্টারে করে মহেশখালী ত্যাগ করে বাঁশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ন

1

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

2

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

3

২০২৫ সালে সড়কে প্রাণ ঝরেছে ৯১১১ জনের

4

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

5

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

6

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

7

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

8

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন: ‘লাভের গুড়’ শেষ পর্যন্ত কার ঘর

9

দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

10

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

11

বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির ফাইনালে বৃহত্তর পাহাড়তলী ঐ

12

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বে

13

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

14

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান,৭৬ হাজার টাকা জরিমানা

15

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আ

16

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

17

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

18

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

19

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

20