. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্তরের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

টানা অবিরাম ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা মাতামুহুরী নদীতে পাহাড়ি ঢলের পানিতে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকার প্রায় চার লাখ মানুষ পানিবন্ধি হয়ে পড়ে। এতে সুপেয় পানি নিয়ে চরম ভাবে দুর্ভোগে পড়েন বানবাসি মানুষ। বানের পানিতে ভাসছে পুরো জনপদ। 

এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির উৎস তথা টিউবওয়েল গুলো তলিয়ে গেলে মানুষ দুঃখকষ্টে খাবার জোগাড় করতে পারলেও সুপেয় পানি নিয়ে নিদারুণ সংকটে পড়েছে। 

এ অবস্থায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বানবাসি মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির সু-ব্যবস্থা  করেছেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত বন্যাদুর্গত এলাকা ঘুরে ঘুরে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

চকরিয়া পৌরসভা এলাকা থেকে শুরু হওয়া বিশুদ্ধ খাবার পানি বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম, উপসহকারী প্রকৌশলী মো: আল-আমিন বিশ্বাস প্রমুখ।
নিরাপদ সুপেয় পানি বিতরণ উপলক্ষে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো: আল আমিন বিশ্বাস বলেন, বন্যাদু্র্গত এলাকার কঠিন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে বানবাসি মানুষের বেশি প্রয়োজন বিশুদ্ধ খাবার পানি। বিষয়টি অনুধাবন করে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর নিরাপদ সুপেয় পানির সংকট উত্তোরণের লক্ষে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাদুর্গত এলাকায় সুপেয় পানি বিতরণের পদক্ষেপ নেয়। 

তিনি বলেন, শুক্রবার থেকে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ শুরু করা হয়েছে। প্রাথমিকপর্যায়ে ২০ হাজার লিটার পানি দেওয়া হবে। দেশের এই কঠিন দূর্যোগময় পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তীতে বিতরণ কার্যক্রম আরো বাড়ানো হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

1

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

2

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

3

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

7

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

8

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

9

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

12

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

13

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

14

মহেশখালী ঘাটে আগের নিয়মেই টোল আদায় হবে: এমপি আলমগীর ফরিদ

15

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

16

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

17

রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

20