. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস্মীভূত

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী এলাকায় ভয়াবহ ও সন্দেহজনক অগ্নিকাণ্ডে একই ঘরে বসবাসরত চারটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে মৌলভী কবির উদ্দিনের বসতঘরে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের কর্তা তার তিন ছেলের বিয়ে সম্পন্ন করার পর আলাদা সংসার গড়ে দিলেও একই ঘরের ভেতরে চারটি পরিবার পৃথকভাবে বসবাস করছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে তিনটার দিকে হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।

আগুনের লেলিহান শিখা থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পারলেও নারী ও শিশুসহ পরিবারের কেউই ঘরের ভেতরের আসবাবপত্র, স্বর্ণালংকার, কাপড়চোপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী রক্ষা করতে পারেননি। সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের এক নারী জানান, তার প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ টাকা, কাপড়চোপড় ও মোবাইল ফোনসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। তিনি বলেন, অন্য বধূদের কাছেও প্রায় সমপরিমাণ স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিল, সেগুলোও সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় ঘর থেকে বারবার ‘ঠুসঠাস’ ধরনের শব্দ শোনা যাচ্ছিল, যা স্বাভাবিক অগ্নিকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে দাহ্য পদার্থ বা গানপাউডার ব্যবহার করে পরিকল্পিতভাবে আগুন লাগাতে পারে। শত্রুতামূলক উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহযোগিতা করেছে। অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার দেওয়ালধসে ৪ শিক্ষার্থীর মৃ

1

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

2

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

3

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন

6

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

7

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

8

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

9

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

10

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৯

11

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

12

দুর্যোগের আগে প্রস্তুতি, নাইক্ষ্যংছড়িতে সমন্বিত উদ্যোগের তাগ

13

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

14

বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

15

হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

16

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

17

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

18

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

19

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

20