. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় ইউএনও ও স্বাস্থ্য কর্মকর্তার সহায়তা

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় গুরুতর আহত সাংবাদিক এম. জিয়াবুল হকের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জায়নুল আবেদীন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাঁরা সাংবাদিক জিয়াবুলের চিকিৎসার জন্য মোট ৫০ হাজার টাকা সহায়তা দেন।

চকরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও শাহীন দেলোয়ার তাঁর নিজ তহবিল থেকে ৪০ হাজার টাকা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জায়নুল আবেদীন ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেন। পরে সাংবাদিকদের মাধ্যমে এই অর্থ আহত সাংবাদিকের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

জিয়াবুল হক দীর্ঘদিন ধরে চকরিয়ায় সাংবাদিকতা করছেন। গত ২২ ফেব্রুয়ারি উপজেলার উত্তর হারবাং এলাকায় হামলার ঘটনায় তাঁর ডান হাত গুরুতরভাবে ভেঙে যায়। এতে হাতের হাড় দুই টুকরো হয়ে যায় বলে তাঁর পরিবার জানিয়েছে। এরপর দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে তিনি হাতের সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম দফায় অস্ত্রোপচার সফল না হওয়ায় পরে আবার অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ঢাকার কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে তাঁর ভেঙে যাওয়া হাতের অস্ত্রোপচার করা হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অর্থোপেডিক ও ট্রমা সার্জন মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অংশ নেয়।

অস্ত্রোপচারের পর সাংবাদিক জিয়াবুল হক তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সহায়তা দেওয়ার বিষয়ে ইউএনও শাহীন দেলোয়ার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জায়নুল আবেদীন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বক্তব্য দেননি। তবে তাঁদের এই উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিকেরা।

চকরিয়ায় কর্মরত সাংবাদিকেরা আহত সাংবাদিক জিয়াবুল হকের চিকিৎসায় সহায়তার জন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এই দুই কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা আশা করছেন, জিয়াবুল দ্রুত সুস্থ হয়ে আবার পেশাগত কাজে ফিরতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা

1

ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

2

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

3

নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন

4

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

5

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

6

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

7

বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বিকেএসপিতে, ফিরলেন নিথর দেহে

8

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

9

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

10

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

11

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

12

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

13

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

14

রামুর ৪০ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

15

কক্সবাজারে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২, ছিনতাইকারী-চোরসহ ওয়ারেন্ট

16

জামায়াত-আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

17

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

18

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শ

19

বিএমচরে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের নির্বাচনী পথসভা

20