. .
সংবাদ বিজ্ঞপ্তি
দীর্ঘ ১৩ বছর পর কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাঁল স্টেশনের ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে ‘আলীর জাহাঁল দোকান বণিক সমিতি’র ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
ব্যবসায়ীদের ঐতিহ্য, ঐক্য, ন্যায়বিচার, সম্প্রীতি ও সুনাম অক্ষুণ্ন রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে ১২৫ জন ব্যবসায়ীর অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আলহাজ্ব শামসুল হক সিকদারের ছোট ছেলে এহতেশামুল হককে আহ্বায়ক এবং মাস্টার সাইফুল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
এর আগে গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে সায়মুন সংসদের হলরুমে আলীর জাহাঁল দোকানের জমিদারদের নিয়ে ‘আলীর জাহাঁল মার্কেট মালিক অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়। এতে সায়মুন সংসদের কেন্দ্রীয় সভাপতি সমাজকল্যাণে দুবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত, কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক এবং সায়মুন নিউজের সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার সিকদারকে আহ্বায়ক এবং কক্সবাজার বায়তুশ শরফ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা ফারহান উল্লাহকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।
পরবর্তী সময়ে মার্কেট মালিক অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে ৯ নভেম্বরের সাধারণ সভায় দোকান বণিক সমিতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ । উল্লেখ্য, আলীর জাহাঁলের অন্যান্য সমিতি এবং আরও ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে।
৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা
আহ্বায়ক ১। এহতেশামুল হক
যুগ্ম আহ্বায়ক ২। জনাব মো: ওমর ফারুক ৩। জনাব অ্যাডভোকেট জহিরুল ইসলাম ৪।জনাব নুরুল আবছার ৫। জনাব নিপু বড়ুয়া (হোমিও চিকিৎসক) ৬। জনাব নুরুল আবছার (ডন) ৭। মো: শেফায়েত আলম
সদস্য সচিব ৮। মো. সাইফুল ইসলাম
যুগ্ম সদস্য সচিব ৯। নুরুল কাদের (মুন্না) ১০। মো. মানিক ১১। মো. দানু মিয়া ১২। মো. ইউনুস ১৩।জনাব মো. আব্দুল্লাহ
অর্থ সম্পাদক ১৪। জনাব মো: আলী আকবর
সহ-অর্থ সম্পাদক ১৫। জনাব মো. ইসমাইল
প্রচার ও প্রকাশনা সম্পাদক ১৬। জনাব মোনতাহিন হাবিব তানবিন।
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ১৭। জনাব মো: আব্দুল কাদের
সদস্য ১৮। জনাব ডা: আশিক সিকদার ইকবাল ১৯। জনাব মো: বাদশা ২০। জনাব মো: ওলা মিয়া ২১। জনাব মো: বদিউল আলম ২২।জনাব মো: জায়েদ ২৩। জনাব মো: শওকত আলী ২৪। জনাব এহসান ২৫। জনাব জাহাঙ্গীর আলম (পল্লী চিকিৎসক) ২৬। জনাব সানাউল্লাহ ২৭। জনাব মো. জোবায়ের ২৮। জনাব মো: শাহীন ২৯। জনাব মামুন শর্মা ৩০।জনাব মো: দেলোয়ার ৩১। জনাব মো: সালাউদ্দিন। ৩২। জনাব মো: কলিম উল্লাহ। ৩৩। জনাব ছোটন শর্মা
নবগঠিত এ আহবায়ক কমিটির মাধ্যমে আলীর জাহাঁলের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। পাশাপাশি এলাকার দীর্ঘদিনের ব্যবসায়িক ঐতিহ্য ও সুনাম নতুনভাবে প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
মন্তব্য করুন