. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলাতলীর গ্যাসপাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃত তিন

নিজস্ব প্রতিবেদক

শহরের কলাতলী এলাকার একটি গ্যাসপাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ মোতাহের (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মোতাহেরের ভাতিজা মো. হৃদয় বাবু।

তিনি জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোতাহের। বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিকভাবে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবার আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। তবে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সময় পরিবর্তনও হতে পারে।

এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আবু তাহের ও আব্দু রহিম। তারা দুজনই আগুনে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলাতলীর ওই গ্যাসপাম্পে অগ্নিকাণ্ডের সময় অন্তত ১০ জন শ্রমিক ও কর্মচারী দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রামসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনাটি ঘিরে গ্যাসপাম্পটির নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্ফোরণ অধিদপ্তরের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্যাসপাম্পটির জেলা প্রশাসনের অনাপত্তিপত্র, পরিবেশ অধিদপ্তরের সনদ, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরণ অধিদপ্তরের লাইসেন্স ছিল না।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহতদের পরিবারও দোষীদের বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না ১১ দলের প্রার্থী কর্

1

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

2

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

3

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

4

তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময়

5

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

6

চার মাস ধরে বন্ধ সড়কের সংস্কার, গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল

7

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

8

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

9

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

10

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে

11

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত

12

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

13

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ মাসে ১৬৬ জন গ্রেপ্তার

14

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

15

পদত্যাগ করেছেন আইজিপি

16

শহরের হাজিপাড়ায় ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লক্ষাধিক টাকাসহ আটক ৩

17

শহীদ ওয়াসিমের কবরে পেকুয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

18

বান্দরবানে কৃষকদের মধ্যে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

19

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

20