. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর চারজনকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শনিবার (১৯ জুলাই) দুপুরে র‌্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর এস. এম. মারুফ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ জুন টেকনাফের গহীন পাহাড়ি এলাকায় অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। পরে ভুক্তভোগীদের প্রত্যেকের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা আদায়ের জন্য অপহৃতদের ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।

মেজর এস. এম. মারুফ জানান, ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুন র‌্যাব-১৫ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংিখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ের ভেতর থেকে চারজন অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের পর থেকে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে একই এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রাসেল (২৮) এবং তার সহযোগী আরমান (২১)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

গ্রেপ্তার রাসেল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত সুলতান আহমদের ছেলে এবং আরমান একই ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।

সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর এস. এম. মারুফ বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে। অস্ত্র, মাদক, অপহরণসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাব-১৫-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

1

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

2

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

3

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

4

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শ

5

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

6

টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

7

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্যহাতি, চলছে চিকিৎসা

8

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

9

কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইটে ভাইস প্রিন্সিপালের ছবিতে ভার

10

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

11

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

12

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

15

দেশের স্বার্থে খালেদা জিয়া যেসব পদক্ষেপ নিয়েছিলেন

16

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

17

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

18

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস

19

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

20