. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় ইউসুফ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় বৃদ্ধ ইউসুফ আলী (৬৭) হত্যা মামলার তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাবের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টইটং খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জান্নাত এবং সুলতান আহমদের মেয়ে সালমা বেগম।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ইউসুফ আলীকে মারধর ও সড়কে আছাড় দেওয়ার অভিযোগ ওঠে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাবের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

1

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

2

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

3

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

4

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

5

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

6

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

7

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

8

পেকুয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

9

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

10

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

11

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তা

12

কক্সবাজার শিল্পকলায় নজরুলের বর্ষার সুরে মুগ্ধ দর্শক

13

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

14

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

15

স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী

16

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

17

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

18

মহেশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, ছাত্রলীগ-যুবলীগের ৫৩ জ

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20