. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আর্থিক সহায়তা

বান্দরবান প্রতিনিধি

‎বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে ক্ষতিপূরণ ও লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। 
‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকালে লামা বন বিভাগের রেস্ট হাউজ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। তিনি বলেন, মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সামাজিক বনায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই বন বিভাগের মূল লক্ষ্য। সভায় সভাপতিত্ব করেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
‎তিনি বলেন, বন্যহাতি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বনায়ন সম্প্রসারণের মাধ্যমে বন সংরক্ষণ ও স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। 
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। 
‎এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। 
‎আলোচনা সভা শেষে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা ক্ষতিপূরণ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: হামিদুর র

3

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

4

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

5

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে নিহত ১,

6

কক্সবাজারসহ আরও ১২ জেলায় ই-জামিননামা চালু

7

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

8

ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল

9

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

10

সোনাদিয়া দ্বীপে পর্যটক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২

11

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

12

কলাতলীর গ্যাসপাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃত তিন

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

15

চকরিয়ার আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩

16

কক্সবাজার ৩ ও ৪ আসনে ১০ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ১ জনের

17

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

18

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

19

জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৬২৬ ভোটে এগি

20