. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে ফেরদৌসী আহমেদকে (মিষ্টি) পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি এ নির্দেশ দেন। দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

ওই দিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এ ছাড়া ফেরদৌসী আহমেদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে।

এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

1

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ডাকাত, পালাল ৬–৭ জন

2

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

3

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

4

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

5

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

6

মহেশখালী ঘাটে আগের নিয়মেই টোল আদায় হবে: এমপি আলমগীর ফরিদ

7

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

8

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

9

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

10

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

11

চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে: তারেক র

12

চকরিয়ায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ

13

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

14

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

15

টানা বৃষ্টিতে কক্সবাজারে বন্যার শঙ্কা, পাহাড়ধস এড়াতে নিরাপদ

16

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর, বিদ্যুৎ ও জ্বালানি

17

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

18

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

19

অবৈধ বালু উত্তোলনে পেকুয়ায় অভিযান, মেশিন-পাইপ জব্দ

20