. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

পেকুয়া প্রতিনিধি

টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার মানুষের মধ্যে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোনও।

সোমবার ১১ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে পর্যায়ক্রমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। খাদ্যসংকটে পড়া মানুষের জন্য তিনটি গ্রামের অন্তত ৫০০ জনের রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ৫১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

ত্রাণ প্যাকেটে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ, গুড় ও লবণসহ প্রয়োজনীয় নিত্যপণ্য রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন মোতায়েন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে জলাবদ্ধতা, ক্ষয়ক্ষতি ও দুর্গত মানুষের অবস্থান শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে। অনেক এলাকায় রান্নার সুযোগ না থাকায় বিজিবির দেওয়া রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী দুর্গত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোনো দুর্যোগে বিজিবি জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে এবং বর্তমান বন্যা পরিস্থিতিতেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

1

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

2

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

ঈদ উদযাপনে নিজ জেলায় পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ

6

টানা বৃষ্টিতে কক্সবাজারে বন্যার শঙ্কা, পাহাড়ধস এড়াতে নিরাপদ

7

কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি

8

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

9

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

10

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

11

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে: ত

12

ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন

13

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

14

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

15

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

16

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

17

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

18

২০২৫ সালে সড়কে প্রাণ ঝরেছে ৯১১১ জনের

19

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

20