. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন্টের

সদ্য সমাপ্ত বিশ্বকাপজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি সমর্থকদের সমালোচনার মুখে আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার দাবি, যারা আর্জেন্টিনাকে নিয়ে প্রশ্ন তুলছে, তারা মূলত লিওনেল মেসিদের সাফল্যে ঈর্ষান্বিত। 

এর কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন মিলেই। সেখানে একটি ছবিতে লেখা ছিল, ‘তোমার যদি শত্রু থাকে, তাহলে বুঝতে হবে তুমি কোনো না কোনো কিছুর পক্ষ নিয়েছ। আমরা আর্জেন্টিনার পক্ষে আছি।’ আরেকটি ছবিতে লেখা ছিল, ‘আর্জেন্টিনার সমস্যা হলো আমরা দারুণভাবে নজর কাড়ি। আমাদের উপেক্ষা করা যায় না। তারা আমাদের হিংসা করে, কারণ আমরা প্রায় সব ক্ষেত্রেই ভালো।’

সম্প্রতি আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই একই ধরনের আরও পোস্ট শেয়ার করেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করেন, যেখানে তাকে নিজের শার্ট খুলে ভেতরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি দেখাতে দেখা যায়। ছবির সঙ্গে ছিল বার্তা, ‘আর্জেন্টিনা দীর্ঘজীবী হোক!’

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের পরই মিলেই ও তার মন্ত্রিসভার সদস্যদের প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। এমনকি বিশ্বকাপ জয়ের পর সমর্থকদের শুভেচ্ছা গ্রহণের জন্য ফুটবলারদের প্রেসিডেন্ট ভবন কাসা রোসাদা ব্যবহারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা নানা বিতর্কের পর সামাজিক মাধ্যমে সরব হলেন মিলেই। যেখানে অনেকেই অভিযোগ করেন, রেফারিংয়ে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে। পাশাপাশি দেশটিকে বর্ণবাদী বলেও সমালোচনা করা হয়।

বিতর্ক আরও তীব্র হয়, যখন স্প্যানিশ গায়িকা রোসালিয়া বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার সমালোচনা করে একটি পোস্ট শেয়ার করেন। পরে তিনি ক্ষমা চাইলেও আর্জেন্টিনায় ব্যাপক ক্ষোভের মুখে পড়েন। ঘৃণা ও বিদ্বেষপূর্ণ অসংখ্য বার্তা পাওয়ার পর কোর্দোবা শহরে তাকে ঘিরে আয়োজিত একটি কনসার্ট বাতিল করা হয়। বৃহস্পতিবার এসব নেতিবাচক মন্তব্য নিয়ে মিলেই–এর মুখপাত্র আদ্রিয়ান রাভিয়ের বলেন, এটি সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক একটি বড় ঘটনা।

তিনি জানান, ‘প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “দেখবেন আর্জেন্টাইনরা দেশটিকে কোথায় নিয়ে যায়।” আমরা এমন একটি অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছি, যা দেশের পরিস্থিতি উন্নত করছে এবং এক্ষেত্রে বিশ্বের জন্য উদাহরণ হয়ে উঠছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

1

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উন্নয়ন, শান্তি ও সম্প্রীত

2

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

3

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

পরিবারসহ কানাডা চলে যাওয়ার ঘোষণা ইলিয়াছের, মনোনয়ন বাতিল

6

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

7

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

8

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

9

চার দিন পর মিলল নিখোঁজ গৃহবধূর লাশ, সদর হাসপাতালের লিফটের নি

10

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

11

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

12

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

13

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ

14

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর

15

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল

16

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

17

‘১৭ বছরকে ম্লান করে দিয়েছে গত ১৭ মাস, মানুষ বুঝে বলে পরিবর্ত

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

সদর থানার অভিযানে ২৪ ঘণ্টায় চোর, ছিনতাইকারী, মাদকসেবীসহ গ্রে

20