. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

নিজস্ব প্রতিবেদক

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৮ জুলাই হাতিয়া থেকে এফবি মা-২ নামের একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। ১৩ জুলাই বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

দুই দিন পর বুধবার সকাল ১০টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে একজন জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং ‘অপারেশন সুরক্ষা’-এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে অভিযান চালিয়ে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

1

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদ

2

আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

3

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

6

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

7

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রম

8

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

9

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

10

২ মামলায় কারাগারে এন. আলম

11

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

12

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

13

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

14

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

15

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

16

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

17

কক্সবাজার পৌর এবি পার্টির বিক্ষোভ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফ

18

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

19

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

20