. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উদ্দিন আটক

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২টি ধারালো দেশীয় অস্ত্রসহ সেলিম উদ্দিন নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বদরখালী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নাশকতামূলক অপতৎপরতা প্রতিরোধের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে বদরখালী এলাকায় সেলিম উদ্দিন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ২টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনী আরও জানিয়েছে, সেলিম উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ৯টি পৃথক মামলা রয়েছে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

1

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে

2

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

3

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

4

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

5

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

6

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ মাসে ১৬৬ জন গ্রেপ্তার

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

9

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস

10

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

11

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার,

12

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

13

টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

14

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

15

এ+ পাওয়া শিক্ষার্থীসহ উত্তীর্ণদের সংবর্ধনা দিল নুরুল আবরার ফ

16

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

17

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

18

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

19

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

20