. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

কক্সবাজার সদর উপজেলার ১ নম্বর চৌফলদন্ডী ইউনিয়নকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসক এম এ মান্নানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, অ্যাডভোকেট নুর কামাল, অ্যাডভোকেট করিম তাজ, শতবর্ষী বাঁচা মিয়া, দিদারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্মারকলিপিতে চৌফলদন্ডী ইউনিয়নকে প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা ও কক্সবাজার শহরের নিকটবর্তী হওয়ায় চৌফলদন্ডীকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হলে এলাকার নাগরিক সুবিধা ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক এম এ মান্নান দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

1

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উন্নয়ন, শান্তি ও সম্প্রীত

4

কক্সবাজারে ‘গানে গানে জুলাই’, অংশ নিল দুই শতাধিক শিশু

5

বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

6

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

7

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

8

ঘুমধুম সীমান্তে চোরাচালান, বিজিবির হাতে মিয়ানমারের নাগরিকসহ

9

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

10

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক

11

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

12

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

13

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

14

আলীকদমে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

15

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

16

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

17

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

18

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

19

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল

20