. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

টেকনাফ প্রতিনিধি

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে প্রায় দুই বছর জিম্মি থাকার পর পালিয়ে বাংলাদেশে প্রবেশের দাবি করেছেন দেশটির সরকারি বাহিনীর তিন সদস্য। নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাঁদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের মামলায় আদালতে পাঠানোর পর তাঁদের কক্সবাজারে নেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীর সীমান্ত দিয়ে পানির জারের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেন ওই তিন ব্যক্তি। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত টেকনাফ ২ বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাঁদের মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য এবং অন্যজন দেশটির সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন ব্যক্তি দাবি করেন, তাঁরা মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্য। প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি ছিলেন। সম্প্রতি সুযোগ পেয়ে তাঁরা সেখান থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের প্রিজন ভ্যানে করে কক্সবাজারের আদালতে পাঠানো হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর থানার অভিযানে ২৪ ঘণ্টায় চোর, ছিনতাইকারী, মাদকসেবীসহ গ্রে

1

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

2

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

3

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

4

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

5

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

6

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

7

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

8

আলীকদমে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

9

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

10

পেকুয়ায় বন্যার্তদের পাশে চিকিৎসকদের মানবিক উদ্যোগ

11

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

12

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

13

আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন

14

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

15

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্

16

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

17

যশোরে ককটেল বিস্ফোরণে আহত যুবক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

18

নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল

19

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

20