. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে ‘আমরা মহেশখালীবাসী’

নাছির উদ্দিন সোহেল, মহেশখালী

টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মহেশখালীর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘আমরা মহেশখালীবাসী’। এক সপ্তাহব্যাপী ত্রাণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৫০০ বন্যাকবলিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আয়োজকেরা জানান, মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড, ঢাকাস্থ মহেশখালী সমিতি, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ কার্যক্রমের আওতায় মহেশখালী পৌরসভা, বড় মহেশখালী, ধলঘাটা, মাতারবাড়ী, কুতুবজোম, কালারমারছড়া, শাপলাপুর ও হোয়ানক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় টিম লিডার ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার নির্বাচন করে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

ত্রাণ পাওয়া পরিবারের সদস্যরা বলেন, বন্যায় অনেকের বসতঘর, কৃষিজমি ও জীবিকার উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য সহায়তা তাদের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে।

ত্রাণ কার্যক্রমের অন্যতম সমন্বয়ক রুহুল আমিন বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। মহেশখালীর মানুষের সহযোগিতা, দেশ-বিদেশে থাকা প্রবাসী এবং শুভানুধ্যায়ীদের সমর্থনে অল্প সময়ের মধ্যেই প্রায় ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, এই উদ্যোগের সাফল্যের পেছনে স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম এবং প্রবাসীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ত্রাণ কার্যক্রমে মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড, ঢাকাস্থ মহেশখালী সমিতি, বিভিন্ন সামাজিক সংগঠন, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী এবং ব্যক্তি পর্যায়ের দাতারা সহযোগিতা করেন। মাঠপর্যায়ে সমন্বয়ে ভূমিকা রাখেন আবুল হাসেম। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগে আরও ১০০ পরিবারের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করেন। ঢাকাস্থ মহেশখালী সমিতির সভাপতি আলী আহমদের অবদানের কথাও উল্লেখ করেন আয়োজকেরা।

এ কার্যক্রমে বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ব্লাড প্রগতি ফাউন্ডেশনের সদস্যরাও ত্রাণ পরিবহন ও বিতরণে অংশ নেন।

মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল বলেন, সীমিত পরিসরে শুরু হলেও মহেশখালীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রবাসীদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় এটি একটি বড় মানবিক উদ্যোগে পরিণত হয়েছে।

কার্যক্রম শেষে সংগঠনের পক্ষ থেকে মনির বিন সুলতান বলেন, এই উদ্যোগ শুধু ত্রাণ বিতরণ নয়, বরং মহেশখালীবাসীর ঐক্য, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনার প্রতিফলন। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

2

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না ১১ দলের প্রার্থী কর্

3

পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটা

4

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

5

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

6

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

7

উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ

8

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

9

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

10

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

11

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

12

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

13

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ র

14

ধলঘাটায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও কার্তুজ

15

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

16

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

17

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

18

অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ

19

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

20