. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পর্যটন এলাকার ব্যস্ততার আড়ালে বেড়ে ওঠা পথশিশুদের জন্য বুধবার ছিল ভিন্ন রকমের একটি দিন। নতুন পোশাক ও জুতা পেয়ে হাসিতে ভরে ওঠে তাদের মুখ। শুধু পোশাক নয়, তাদের জন্য ছিল পুষ্টিকর খাবার ও জীবনদক্ষতা বিষয়ে সচেতনতামূলক আয়োজনও।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস এগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ (পিভিএইচপি) প্রকল্পের আওতায় কক্সবাজারের হোটেল-মোটেল জোনে অবস্থিত শৈবাল শিশু সুরক্ষা হাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার সকাল ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক সুব্রত বিশ্বাস এবং চাইল্ড রাইটস অফিসার মো. কামরুল হাসান ৩৫ জন পথশিশুর হাতে শার্ট, প্যান্ট, ফ্রক ও জুতা তুলে দেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি দুইজন কমিউনিটি ফ্যাসিলিটেটর শিশুদের জীবনদক্ষতা ও বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করেন।

আয়োজকেরা জানান, পথশিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও ইতিবাচক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, পিভিএইচপি প্রকল্পটি জেলা পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ

3

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

4

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শ

5

২০২৫ সালে সড়কে প্রাণ ঝরেছে ৯১১১ জনের

6

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত

7

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

8

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

9

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার

10

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

11

নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎ

12

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

13

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

14

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৯

15

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

16

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

17

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

18

চকরিয়ায় অভিযানে এএসআইয়ের মৃত্যু, ‘স্ট্রোক’ বলছে পুলিশ

19

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

20