. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হোয়াইক্যংয়ে প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফ প্রতিনিধি

টেকনাফের হোয়াইক্যংয়ে একটি প্রাইভেটকারের বাম্পারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম খোকন। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার মোহাম্মদ ইসমাইল ও খতিজা খাতুনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই রাত ১০টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন বিজিবির সদস্যরা। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাওয়া একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির বাম্পারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১ লাখ ৬ হাজার বড়ি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং সাইফুল ইসলাম খোকনকে আটক করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

1

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

2

শকুন ও সভ্যতা - জি এম ইশরাফ উদ্দিন

3

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

4

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

5

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

6

আগস্টে বঙ্গোপসাগরে দুই লঘুচাপ, কয়েক অঞ্চলে স্বল্পমেয়াদি বন্য

7

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

10

গণভোট ও অপরাধ প্রতিরোধে কক্সবাজারে সায়মুন সংসদের গণসচেতনতা ক

11

চার দিন পর মিলল নিখোঁজ গৃহবধূর লাশ, সদর হাসপাতালের লিফটের নি

12

আলীকদমে পাহাড়ি ঢলের বন্যায় কৃষক সর্বস্বান্ত, ক্ষতির পরিমাণ ক

13

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

14

পাড়া-মহল্লায় মাদকের অভিযোগ, মোবাইলে জুয়ার ফাঁদে উদ্বেগ পেকুয়

15

কুতুবদিয়ায় ভাইয়ের হাতে বোন খুন: ঘাতক আটক

16

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

17

ঘুমধুম সীমান্তে অস্ত্র-গোলাবারুদ ও ১৪ হাজার ইয়াবা উদ্ধার, আট

18

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

19

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

20