. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার শর্তে তিনি এই সিদ্ধান্ত বাতিল করেছেন বলে জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান।

ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয় রয়েছে বলে তিনি দাবি করেন।

ট্রাম্প বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে এর শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন করতে হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলও তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে। তবে তাঁর এই দাবির বিষয়ে ইরান ও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানে নতুন করে তীব্র হামলার পরিকল্পনা করছিলেন। গত শুক্রবার মন্ত্রিসভার সঙ্গে বৈঠকেও তিনি ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দেন।

ওই সময় ট্রাম্প বলেছিলেন, ইরানে এত ব্যাপক হামলা চালানো হবে যে একপর্যায়ে দেশটি যুদ্ধ চালিয়ে যেতে পারবে না।

তবে এখন দ্রুত একটি চুক্তি সম্পন্নের শর্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

4

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

7

জেলার দশম উপজেলা মাতামুহুরী

8

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১,

9

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

10

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

11

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

12

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

13

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

14

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

15

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত

16

পেকুয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

17

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

18

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

19

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

20