. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

দীর্ঘদিন নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্বঘোষিত কর্মসূচি ছিল আজ (শনিবার) রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগীদের পরিদর্শনে যাবেন তিনি। তবে শেষ পর্যায়ে এসে হাসপাতালটিতে জুলাই আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহত কোনো রোগী ভর্তি না থাকায় তারেক রহমানের পূর্বঘোষিত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে আজ বেলা ১১টা ১৬ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের হাদির কবরে পৌঁছান। সেখান কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা ১১টায় ঢাবি ত্যাগ করেন তিনি।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার জন্য নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান। তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। 

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলের দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখে এভার কেয়ার হাসপাতালে যান চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

1

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

2

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

3

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

4

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্

5

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্

6

জেলার দশম উপজেলা মাতামুহুরী

7

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

8

উখিয়া সীমান্তে পরিত্যক্ত ১ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

9

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

12

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

13

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

14

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

15

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

16

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

17

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

18

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20