. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্যাংকিং জোরদারের আহ্বান

টেকনাফ প্রতিনিধি

টেকনাফের হ্নীলায় ইসলামী ব্যাংক পিএলসির ‘গ্রাহক সেবা মাস’ উপলক্ষে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গ্রাহকসেবার মানোন্নয়ন, আরডিএস কার্যক্রম সম্প্রসারণ এবং কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট মিলনায়তনে ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি টেকনাফ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফি উল্লাহ। সভাপতিত্ব করেন হ্নীলা এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী এইচ এম ইউনুস বাঙ্গালী।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন আউটলেটের কর্মকর্তা মো. ঈসা বিপ্লব। স্বাগত বক্তব্য দেন টেকনাফ শাখার কর্মকর্তা রবিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আব্দুল্লাহ।

এ সময় বক্তব্য দেন মুফতি আজিজুল হক, হাফেজ মাওলানা জামাল উদ্দিন, জামাল হোসাইন, ডা. আবুল কাশেম, ফয়েজ আরা ও হাফেজ এনামুল হক মনজুরসহ অন্যরা।

সভায় ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক, আলেম, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে কল্যাণমুখী ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

1

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

2

মায়ের ইন্তেকালের ৯ দিনের মাথায় পিতৃহারা মাওলানা ইমতিয়াজ উদ্দ

3

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

4

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

5

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ১৫ আগস্ট বিএনপির দোয়া-মিলাদ

6

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

7

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্যহাতি, চলছে চিকিৎসা

8

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার সদস্য নিহত

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

এনএসডিএর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

11

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

12

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

13

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

14

অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

15

টেকনাফে বাসচাপায় ২ জনের মৃত্যু, আহত ৮

16

২০২৫ সালে সড়কে প্রাণ ঝরেছে ৯১১১ জনের

17

রামুতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

18

হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

19

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

20