. .
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। দলীয় কার্যালয় অথবা মসজিদে এ কর্মসূচি পালন করা হবে। ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন।
বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন তাঁর বড় ছেলে তারেক রহমান।
মন্তব্য করুন