. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে

জুলাই গণ–অভ্যুত্থানে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে। তাঁর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। তবে আদালতের অনুমতি ছাড়া তিনি দেশত্যাগ করতে পারবেন না।

আজ সোমবার (১৭ আগস্ট) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

বনানী থানার মামলায় অধস্তন আদালতে জামিন না পেয়ে গত ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেন খায়রুল হক। পরদিন তাঁর আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ সেই আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার আদালত ‘নো অর্ডার’ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নাজমুল হাসান ছিদ্দিকী ও মো. মোখলেছুর রহমান।

খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহীন বলেন, বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে এবং সব কটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। বনানী থানার মামলায় জামিন বহাল থাকায় তাঁর কারামুক্তিতে আপাতত আইনগত কোনো বাধা নেই বলে জানান তিনি।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই গণ–অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন মামলায় তিনি কারাগারে ছিলেন।

পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ৮ জুলাই ওই মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এটি তাঁর বিরুদ্ধে করা নবম মামলা।

এর আগে পৃথক মামলায় জামিন পাওয়ার পর নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে তাঁর ছেলে আইনজীবী আশিক উল হক হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৭ মে হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানো ও হয়রানি না করার নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। গত ৯ আগস্ট আপিল বিভাগ বিষয়টি নিষ্পত্তি করে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, এর ফলে সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানো ও হয়রানি না করার হাইকোর্টের নির্দেশ তাঁর ক্ষেত্রে বহাল রয়েছে।

এর মধ্যে বনানী থানার মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনও আজ বহাল থাকল। তবে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার,

1

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজ

2

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

3

শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

4

ধলঘাটায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও কার্তুজ

5

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

শহীদ ওয়াসিমের কবরে পেকুয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

8

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

9

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

10

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

11

কলাতলীর গ্যাসপাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃত তিন

12

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

13

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ

14

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

15

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

18

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

19

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

20