. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলমগীর ফরিদ ১৮ ভরি স্বর্ণের মূল্য দেখালেন মাত্র ৫৪ হাজার টাকা!

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামায় তিনি নিজের অস্থাবর সম্পদ হিসেবে ১৮ ভরি স্বর্ণের মূল্য (অধিগ্রহণকালে) দেখিয়েছেন ৫৩ হাজার ৭ শত ৮৮ টাকা অর্থাৎ প্রায় ৫৪ হাজার টাকা।

অস্থাবর সম্পদের তালিকায় তাঁর উল্লেখিত নগদ অর্থের পরিমাণ ৫৪ লাখ ৮০ হাজার ৬ শত ২৫ টাকা, ১টি পিস্তল ও ১ টি শর্টগানের মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা। ১ থেকে ১২ নং ক্রমিকে বর্ণিত অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ৫৭ লাখ ১৩ হাজার ৪ শত ১৩ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য বলা হয়েছে ৫৮ লাখ ২৭ হাজার ৮ শত টাকা অর্থাৎ অর্জনকালীন মূল্যের সাথে পার্থক্য মাত্র ১ লাখ ১৪ হাজার ৩ শত ৮৭ টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত দেশের বাজারে স্বর্ণের বর্তমান মূল্য তালিকা বলছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১ শত ৮২ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৪ শত ১৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরি ১ লাখ ৫২ হাজার ৮ শত ৫৭ টাকা।

এই দর অনুযায়ী, আলমগীর ফরিদের স্বর্ণগুলো যদি সনাতন পদ্ধতিরও হয় তাহলে বর্তমান মূল্য হবে ২৭ লাখ ৫১ হাজার ৪ শত ২৬ টাকা হবে ফলে হলফনামায় বর্ণিত মূল্যের সাথে রয়েছে বড় ধরণের তারতম্য।

১.২ একর কৃষি জমি, ১.৩ একর অকৃষি জমি, ১৬২৪ বর্গফুটের নির্মাণাধীন বাড়ি, ৭৪২ বর্গফুটের ফ্ল্যাট ও ৭১৬৮ বর্গফুটের ৬ টি ফ্ল্যাট স্থাবর সম্পদ হিসেবে রয়েছে জানিয়ে আলমগীর ফরিদ এসব সম্পত্তির বর্তমান মূল্য লিখেছেন ২ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ২ শত ১ টাকা।

কৃষিখাত থেকে তিনি বার্ষিক আয় করেন ৮ লাখ ৭৬ হাজার টাকা ।এছাড়াও বাড়ি ভাড়া বাবদ ৫ লাখ ৮৩ হাজার ৯ টাকা ও ব্যবসা বাবদ ৫ লাখ ৫২ হাজার টাকা বছরে তিনি আয় করে থাকেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে আলমগীর ফরিদ উল্লেখ করেছেন বিএ,এমএ ও এল.এল.বি এবং হলফনামায় তাঁর দায় বা ঋণের তথ্য নেই।

১৯৯৬ ও ২০০১ সালে তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

1

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএন

2

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন

3

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

4

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর: মালয়েশিয়া

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

7

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

8

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

9

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

10

ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

11

‘যুদ্ধ ও শান্তি’ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

12

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

13

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

14

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধ

15

ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন দাবি আমিনুলের

16

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

19

চকরিয়ায় গরুর মাংসে ওজন ও মূল্য কারচুপি, ১০ হাজার টাকা জরিমান

20